শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বরানগর (Baranagar) পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরানগর নবীন চন্দ্র দাস রোড এলাকায় থাকতেন সবিতা রায় নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মহিলা। প্রায়শই বাড়িতে ছেলে এবং বৌমার সাথে ঝুরঝামেলা হত বলে জানান প্রতিবেশীরা। গতকাল রাতে আনুমানিক ৯.৩০ নাগাদ নিজের আবাসনের তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। পুলিশ এসে প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারপর সেখানে শারীরিক অবস্থার অবনতি জেরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে আজ তার সেখানে মৃত্যু হয়।
{link}
ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকার লোকজন মৃতের ছেলে এবং বৌমাকে দায়ী করে সঠিক বিচার চাইছে। নিত্যদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে রাজু রায় নামে বৃদ্ধার ছেলে অশান্তি মারধর করত বলে স্থানীয় সূত্রে খবর। একই ভাবে গতকাল রাতেও বৃদ্ধার আত্মহত্যা করার আগে সন্ধ্যে বেলা বাড়িতে তুমুল অশান্তি হয়। সম্ভবত তার জেরেই বাধ্য হয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের অনুমান। এর আগেও বারংবার বরানগর থানায় লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা।
{link}
এমনকি ওয়ার্ডের কাউন্সিলর সম্পা চন্দ্রকেও বলেও কর্ণপাত করেননি বলে স্থানীয়দের অভিযোগ। কাউন্সিলরের প্রতিবেশী হয়েও সাহায্য পাননি বৃদ্ধা সবিতা রায়। সবিতা রায়ের ছেলের শশুর বাড়ির লোকজন এখন গোটা বিষয় অস্বীকার করে পাল্টা দোষারোপ করেন বৃদ্ধার মেয়েকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। পুলিশ এসে প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারপর সেখানে শারীরিক অবস্থার অবনতি জেরে আরজিকর হাসপাতালে (R G KAR) নিয়ে গেলে আজ তার সেখানে মৃত্যু হয়। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকার লোকজন মৃতের ছেলে এবং বৌমাকে দায়ী করে সঠিক বিচার চাইছে ।
