২৬শে মার্চ মনোনয়ন জমা দিয়েই কৃষ্ণনগরের প্রচার শুরু করবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুল রায়। আজ নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির দলীয় কার্যালয় কর্মীদের নিয়ে কর্মী বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আগামী ২৬ ও ২৮ তারিখে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেবেন নদীয়া জেলা শাসকের দপ্তরে। আর মনোনয়ন জমা দেওয়ার পরেই তিনি তার বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে প্রচারে নামবে বলে জানিয়েছেন বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ। গোটা রাজ্যের সাথে নদিয়ার কৃষ্ণনগরে প্রার্থী বদল এর দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে। সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান সেসব আমরা কিছু দেখতে পাচ্ছি না ওসব মিডিয়া দেখছে। নদীয়া জেলার কোথাও কর্মী-সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ হচ্ছে না বলেই তিনি মঙ্গলবার মন্তব্য করেছেন। এর পাশাপাশি একুশের বিধানসভা ভোটের পর যে বিজেপি বিজেপির সরকার গড়তে চলেছে সে ব্যাপারেও একশো শতাংশ নিশ্চিত বলে জানিয়েছেন তিনি।
মুকুল থেকেই পদ্মের প্রস্ফুটন?
Loading...
রাজ্য
#Mukul Roy
#BJP
#Krishnanagar South
#Election
#West Bengal Assembly Elections
#West Bengal
#Krishnanagar
#India
#News
সর্বশেষ আপডেট:
