Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

চলছে খুনের প্রতিযোগিতা

Loading... রাজ্য
চলছে খুনের প্রতিযোগিতা
#Murder #Murshidabad #TMC #Activist #Election 2021 #West Bengal

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে অন্তরদ্বন্দ্ব , গোষ্ঠীদ্বন্দ্ব ও দুষ্কৃতি আক্রমনের প্রভাব বেড়েই চলেছে ।বিশেষত , বাগনানে কিংকর মাঝি খুনের পর থেকেই বাংলার রাজনৈতিক মহল আরও উত্তপ্ত হয়ে পড়েছে ।  


মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত বেগুনবাড়ি মাঠপাড়া এলাকায় এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল বেলডাঙা থানার অন্তর্গত বেগুনবাড়ি এলাকায় । পুলিশ জানিয়েছে মৃত নাম আব্দুল রসিদ সেখ তাঁর বয়স ছিল ৫০ বছর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ.।
 

সর্বশেষ আপডেট: