নৌকা থেকে চারচাকা গাড়ি তলিয়ে গেল মাঝ গঙ্গাতে।চালক নিখোঁজ।বুধবার বিকেলে মুর্শিদাবাদ থানার অন্তর্গত লালবাগ সদরঘাটের ঘটনা।নদী পেরনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির চালক এবং চোখের নিমেষে গাড়ি সমেত তলিয়ে যান মাঝ গঙ্গাতে।ঘটনাস্থলে উপস্থিত হন মুর্শিদাবাদ থানার পুলিশ।স্থানীয় সুত্রে খবর বুধবার বিকেলে গাড়ি নিয়ে নৌকা পার হচ্ছিলেন তিনি, প্রতক্ষ্যদর্শীদের কথামতো হঠাৎ করেই গাড়িটি এগিয়ে যেতে শুরু করে এবং নিয়ন্ত্রণাধীন হয়ে নৌকা থেকে গঙ্গাতে পরে যায়।গাড়ির ভিতরে শুধুমাত্র গাড়ির চালকই উপস্থিত ছিল।গাড়িটি ডুবে যাচ্ছে দেখে স্থানীয় মানুষ বাঁচানোর চেষ্টা করে, ডুবুরিরাও তৎক্ষণাৎ উদ্ধার কাজে নেমে পড়ে কিন্তু সবরকম চেষ্টা করা সত্তেও বিফল হয় তারা। স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ এসে স্থানীয় মানুসজনের সাহায্যে তল্লাশি শুরু করে।পুলিশি সুত্রে এখনো পর্যন্ত গাড়ির চালকের কোন খোঁজ পাওয়া যায়নি।বাকি যাত্রীদের মধ্যেও কেউ চিনতো না গাড়ির চালকটিকে।গাড়িটিও উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।ব্যাপারটি খতিয়ে দেখছেন মুর্শিদাবাদ থানার পুলিশ।
চোখের পলক ফেলতে না ফেলতেই মাঝ গঙ্গাতে তলিয়ে যায় এই গাড়ি।তারপর থেকেই নিখোঁজ চালক ও গাড়ি দুই। পুলিশ এসে ব্যাপারটি তৎক্ষণাৎ সামলে নিলেও এভাবে অদৃশ্য হয়ে যাওয়া সত্যিই খুব রহস্যজনক।গতকাল বিকেলে লালবাগের সাদরঘাটে এই ঘটনাটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
