নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পোস্ট মাষ্টার। মৃত ব্যাক্তির নাম প্রদ্যুৎ তিওয়ারি। বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে ঘটনাটি ঘটেছে। পরিবার সুত্রে জানা যায় এদিন সকালে পোস্ট অফিসে মানুষ এসে প্রথমে পোস্ট মাষ্টারের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকার গ্রাহকেরা ভিড় করে বিক্ষোভ দেখতে থাকেন। পোস্টমাস্টারের বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। যতক্ষণ টাকা ফেরত দেওয়া হবে ততক্ষণ মৃতদেহ পড়ে থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। রীতিমতো সরগরম হয়ে ওঠে পরিস্থিতি।
{link}
গ্রাহকদের অভিযোগ এই সাব পোস্ট অফিস এলাকার সমস্ত সাধারণ মানুষের টাকা সম্পুর্ন আত্মসাৎ করা হয়েছে ভুঁয়ো সই ও খাতা প্রদান করে। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে বিক্ষোভ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। তবে স্থানীয়রা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়েছে পুলিশ।
