নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার দাসনগরে বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম স্কুল ছাত্রের মৃত্যু। ঘটনাটি ঘটে বুধবার। বৃহস্পতিবার সকালে ছাত্রটির মৃত্যু হয়। মৃতের নাম গণেশ ঘোষ। দাসনগরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল সে। পুলিশ সূত্রে খবর, ছাদ থেকে নিচে পড়ে যায় ওই ছাত্র। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছাত্রের পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মৃত ছাত্রের পরিবার লিখিত অভিযোগ দিলে সেই অনুযায়ী কেস শুরু করা হবে।
{link}
এদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুরা তাকে বুধবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। রাতেই হাওড়ার দাশনগরের ভি রোডের একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যায় ওই ছাত্র। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে। মৃতের পরিবারের সদস্যদের দাবি গনেশ খুব ভাল ছেলে ছিল। কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছেন না কেউই। রহস্য মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যেরা এই মৃত্যু কে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ। তারা ঘটনাটির যথাযথ তদন্তের দাবি করেছেন।
