Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

 Naib Singh Saini : হরিয়ানার নয়া মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি

Loading... রাজ্য
 Naib Singh Saini :  হরিয়ানার নয়া মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি
#News #Haryana #Naib Singh Saini #CM #Politics #Election #2024 #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  হরিয়ানার নয়া মুখ্যমন্ত্রী (Haryana CM) হলেন বিজেপির নায়েব সিং সাইনি। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। এদিনই সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিজেপি নেতা মনোহর লাল খট্টর। লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে তাঁকে। সেই কারণেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন খট্টর। তার পরেই বিজেপির হরিয়ানার সভাপতি সাইনিকেই বসানো হয় খট্টরের চেয়ারে।

{link}

সাইনি ওবিসি সম্প্রদায়ের। হরিয়ানায় এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা খুব কম নয়। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ মানুষ সাইনি সম্প্রদায়ের। কুরুক্ষেত্র, আম্বালা, যমুনানগর, রেওয়ারি এবং হিসারের মতো জেলায় সাইনি সম্প্রদায়ের বহু মানুষের বাস। রাজনৈতিক মহলের মতে, দলের অনুগত সৈনিক সাইনিকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে রাজ্যের বিরোধীদের কার্যত ছত্রখান করে দিলেন বিজেপি নেতৃত্ব।

{link}


সাইনি কুরুক্ষেত্রের সাংসদ। গত বছর বিজেপির হরিয়ানা রাজ্য সভাপতি হয়েছিলেন তিনি। ১৯৭০ সালে জন্ম সাইনির। মুজফফরপুরের বিআর আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০১০ সালে মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন এলএলবি। ১৯৯৬ সাল থেকেই বিজেপির হরিয়ানা ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সংগঠন বিস্তারে নিবেদিত প্রাণ। ২০১৬ সালে মনোহরলাল খট্টর মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন সাইনি। উনিশের লোকসভা নির্বাচনে কুরুক্ষেত্র কেন্দ্রে কংগ্রেসের নির্মল সিংকে ৩.৮৩ লক্ষ ভোটে পরাস্ত করেন সাইনি। 

সর্বশেষ আপডেট: