Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Madhyamik Result 2025 : চলতে না পারলেও থামেনি নয়ন

Loading... রাজ্য
Madhyamik Result 2025 : চলতে না পারলেও থামেনি নয়ন
#News #Breaking News #Madhyamik Result 2025 #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নয়ন দত্ত,বিশেষ ভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক ২০২৫ এ খুব ভালো ফল করেছে। অবিশ্বাস্য হলেও সত্য,একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ ,সেই সময় একজন দিবাংগণ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়।

{link}

নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন,বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিলো রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়েই এক গাল হেসে রাকেশ জানায় সে ৫২১ পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে ৫৫৩, এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ। বিশেষ ভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান।

{link}

নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশুনো করেই এই সাফল্য, আমি কালেক্টর হতে চাই। অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক,বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত, ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে।

সর্বশেষ আপডেট: