Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah-Patna Vande Bharat: শীঘ্রই হাওড়া থেকে পাটনা পর্যন্ত শুরু হবে নতুন বন্দে ভারত ট্রেন, জানুন বিস্তারিত-

Loading... রাজ্য
Howrah-Patna Vande Bharat: শীঘ্রই হাওড়া থেকে পাটনা পর্যন্ত শুরু হবে নতুন বন্দে ভারত ট্রেন, জানুন বিস্তারিত-
#Vande Bharat #Howrah to Patna #Howrah to Patna Vande Bharat Express #New Vande Bharat Train #Vande Bharat Howrah Patna #Howrah Bihar Vande Bharat #হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস #বন্দে ভারত এক্সপ্রে

Howrah-Patna Vande Bharat Express: শীঘ্রই আরও এক নতুন রুটে বন্দে ভারতের অত্যাধুনিক ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর হাওড়া স্টেশন থেকে বিহারের রাজাধানী পাটনা পর্যন্ত রুটে এই সেমি হাই স্পিড ট্রেনের পরিষেবা চালু করার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। প্রধানত, ভারতীয় রেল বন্দে ভারত এক্সপ্রেস চালু করার মাধ্যমে দেশের পূর্বাঞ্চলের যোগাযোগ উন্নত করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার বাস্তবায়ন করার লক্ষ্যেই গৃহীত হয়েছে এই পদক্ষেপ। ভারতীয় রেল বিভাগ ইতিমধ্যেই বিহারের পাটনা ও পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে প্রস্তুত বলেও জানা গিয়েছে। যার ফলে আর কয়েকদিনের মধ্যেই আরও একটি নতুন রুটে বন্দে ভারত ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। 


পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, দূরত্ব ও গতি অন্যান্য বৈশিষ্ট্য: 
হাওড়া-পাটনা রুটের এই নয়া বন্দে ভারত ট্রেনটি আনুমানিকভাবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলবে বলে ধারনা করা হচ্ছে। ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে বিহারের পাটনা পর্যন্ত মোট 535 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই সেমি হাইস্পিড ট্রেনটি যাত্রা শুরুর পর থেকে গন্তব্যে পৌঁছাতে আনুমানিকভাবে সাত ঘন্টা সময় নেবে। 
এখনও পর্যন্ত এই নতুন রুটের বন্দে ভারত ট্রেনটির স্টপেজ নিশ্চিত করা হয়নি। তবে সূত্রের খবর, পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পশ্চিমবঙ্গের আসানসোল এবং ঝাড়খণ্ডের জাসিডিহতে মাত্র দুটি স্টপেজ থাকতে পারে।   

{link}
পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, টিকিটের মূল্য: 
ভারতীয় রেলওয়ে এখনও পর্যন্ত এই নতুন রুটের ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে অফিশিয়ালভাবে কোন ঘোষণা করেনি। তবে একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এসি এক্সিকিউটিভ টিকিটের জন্য ভাড়া 2,650 টাকা এবং এসি চেয়ার কারের জন্য 1,450 টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এই খরচের মধ্যেই খাবার ও প্রাতঃরাশ অন্তর্ভুক্ত থাকতে চলেছে। 

{link}
কবে চালু হবে এই নতুন ট্রেন?
এই নীল এবং সাদা রঙের অত্যাধুনিক ট্রেনটি আগস্টের প্রথম সপ্তাহে দুই রাজ্যের মধ্যে চলাচল শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।  জানা গিয়েছে, রেলওয়ে ইতিমধ্যেই পাটনা-হাওড়া রুটে সেমি-হাই-স্পিড ট্রেন পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে। পাটনা-ঝাঝা-আসানসোল-হাওড়া ইসিআর এবং ইস্টার্ন রেলওয়ের প্রধান লাইনের ট্র্যাকগুলিকে শক্তিশালী করার কাজ চলছে। ট্রেনটি বিহারের জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। এর আগে ২৭শে জুন পাটনা-রাঁচি লাইনে সফলভাবে একটি বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছে, যা বর্তমানে নিয়মিত এই রুটের যাত্রীদের পরিষেবা প্রদান করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য এটি চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। 

সর্বশেষ আপডেট: