Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতি

Loading... রাজ্য
বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতি
#News #Baruipur #South 24 pargana #West Bengal #India #সংবাদ #বারুইপুর #দক্ষিন ২৪ পরগনা

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ বারুইপুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২।দুষ্কৃতিরা হলেন মদন মন্ডল ও লব সর্দার। সোমবার রাতে বারুইপুর ক্যানিং বর্ডারের বেলেগাছির কাছ থেকে  দুষ্কৃতিদের গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। 

{link}

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতিদের  মধ্যে একজন ক্যানিং থানা রাজাপুর এলাকার বাসিন্দা ও আরেকজন দক্ষিণ বেলেগাছি এলাকার বাসিন্দা।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বারুইপুর ক্যানিং বর্ডারের বেলেগাছির কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। জানা যায়, দুষ্কৃতিরা স্কুটি নিয়ে বেলেগাছির দিকে যাচ্ছিলেন।তখনই পুলিশ গ্রেফতার করে তাদের।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ। স্কুটিটিকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এর আগেও ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা  করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।

{link} 

ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।দুষ্কৃতিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করে বারুইপুরের এসডিপিও ইন্দ্র বদন ঝাঁ জানান, এই বন্দুক দুষ্কৃতিরা কোথা থেকে পেলেন আর কি উদ্দেশ্যে বন্দুক সাথে নিয়ে ঘুরছিলেন তারা, তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা।

সর্বশেষ আপডেট: