Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পাঁচলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর জখম ৬

Loading... রাজ্য
পাঁচলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর জখম ৬
#News #Bus accident #Accidental news #Pachla police station #Howrah #West Bengal #India #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৪, গুরুতর জখম ৬। বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পাঁচলার ধূলোর বাঁধ এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালকের। বাসচালকের নাম বরুণ রায়, বাড়ি জয়পুর থানার ঝিকিরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা -করুনাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখম যাত্রীদের উদ্ধার করেন। এরপর গুরুতর জখম অবস্থায় ছয় জনকে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই বাস চালক ও লরি চালকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।ঘটনার পর রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রাই পরিস্থিতির সামাল দেয়। বাস চালক ও মৃত এক মহিলার পরিচয় ছাড়া বাকি মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ আপডেট: