নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ ৪১ বছর বয়সী গোপাল অধিকারীর ভাসান পালা গান আর শেষ হল না। তার আগেই পালা গানে দর্শকদের আকর্ষিত করতে সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে লুটিয়ে পড়লেন তিনি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি পিয়ালি এলাকার।
{link}
গোপালবাবুর বাড়ি ক্যানিং থানার থুমকাঠি এলাকায়। এদিন পিয়ালি এলাকায় দর্শকদের আরো বেশি আকর্ষিত করতে সাপ নিয়ে অভিনয় করে পালা গান গাওয়ার সময় কেউটের ছোবল খান তিনি। এরপর সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা ২৫ টি এভিএস সহ অন্যান্য ওষুধ দেওয়ার পরেও শেষ রক্ষা করা যায়নি। প্রায় তিন ঘন্টার মধ্যে চিকিৎসকেরা গোপাল অধিকারী কে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন। এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ ডাঃ সমরেন্দ্রনাথ রায় বলেন, সাপে কাটা রোগী কে নিয়ে আসার পরেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করা হয়। সাপে কাটার বিষয়টি নিয়ে গোপালবাবুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন মাঠে ঘাস কাটার সময় সাপে কাটে। কিন্তু পরের খোঁজ খবর নিয়ে জানা যায়, রোগী চম্পাহাটি পিয়ালির দিকে মনসা পালা গানে সাপ নিয়ে গান গাওয়ার সময় এই ঘটনা ঘটে।
{link}
তবে সাপে কাটা রোগী কে বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, বেশ কয়েক বছর আগে চম্পাহাটি তে এমনই মনসা পালা গানে সাপ নিয়ে গান গাওয়ার সময় সাপের কামড় খেয়ে ছিল প্রনব নামে এক ব্যাক্তি। তবে চিকিৎসায় তিনি বেঁচে গিয়েছিলেন। সর্বোপরি সকলের উদ্দেশ্যে তার বার্তা, সকলকে অনুরোধ করবো এমন ধরনের কাজ করবেন না।এ বিষয়ে আরও বেশি করে সচেতন হতে হবে।
.jpeg)
