Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গ্রাহকের অজান্তেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও ৮ লক্ষ ৮৫ হাজার টাকা

Loading... রাজ্য
গ্রাহকের অজান্তেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও ৮ লক্ষ ৮৫ হাজার টাকা
#News #8 lakh rupees disappeared from the post office #Krishnanagar Police Station #Nadia #West Bengal #India #কৃষ্ণনগর #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ দফায় দফায় পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও ৮ লক্ষ ৮৫ হাজার টাকা। কিন্তু কীভাবে ? কিভাবে ঘটল এমন প্রতারণার ঘটনা ? কারা এই প্রতারণার ঘটনার সঙ্গে যুক্ত ? কী হবে বৃদ্ধার ? অভিযোগ পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। বৃদ্ধার নাম আরতী রানী মন্ডল (৫৭)।  নদীয়ার কৃষ্ণনগর থানার শচীন রোড এলাকার বাসিন্দা প্রতারিত আরতী দেবী। ঘটনার জেরে আরতী দেবী ভীষণ রকমভাবে ভেঙে পড়েছেন।

{link} 

 আজ থেকে ৯ মাস আগে আরতী দেবীর স্বামী মারা যান। ছেলেমেয়েরা সেভাবে দেখাশোনা না করার কারণে ওই বৃদ্ধা একাই বাড়িতে থাকেন। স্বামীর দীর্ঘদিনের রোজগারের টাকা অনেক কষ্টে নিজের পোস্ট অফিসের একাউন্টে জমিয়ে রেখে ছিলেন তিনি যাতে বৃদ্ধ বয়সে ওই গচ্ছিত টাকা দিয়ে কোন রকমে বেঁচে থাকতে পারেন। আরতী দেবী গতকাল কৃষ্ণনগর পোস্ট অফিসে টাকা তুলতে গিয়ে অবাক হয়ে যান। পোস্ট অফিসের কর্মীরা জানান তার একাউন্টে  পড়ে আছে মাত্র ১০৬ টাকা । ওই বৃদ্ধার অভিযোগ,তার অ্যাকাউন্টে ৮ লক্ষ ৮৫ হাজার একশ ছয় টাকা ছিল। কিন্তু এখন ৮ লক্ষ ৮৫ হাজার টাকা উধাও। বই আপডেট করে জানতে পারেন দফায় দফায় কখনো ৫০০০০ কখনো ৪০০০০ করে তার অ্যাকাউন্ট থেকে তার সহি ছাড়াই টাকা তুলে নেওয়া হয়েছে। এই বিষয়ে ওই বৃদ্ধা প্রশ্ন করায় কোন সদুত্তর দিতে পারেনি পোস্ট অফিসের কর্মীরা।

{link}

 এর পরেই এক আইনজীবীর সাহায্যে আরতী দেবী কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আরতী দেবীর  অভিযোগ এই ঘটনার সঙ্গে পোস্ট অফিসের কর্মীরাই যুক্ত থাকতে পারেন। না হলে কিভাবে তার অনুমতি ছাড়াই কেউ টাকা তুলে নিতে পারে। তিনি চাইছেন প্রশাসন অবিলম্বে এই বিষয় নিয়ে তদন্ত করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক এবং দ্রুত দোষীদের উপযুক্ত শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তদন্ত তো শুরু হয়েছে, কিন্তু শেষ হবে কবে? অসহায় বৃদ্ধা কবে ফেরত পাবেন তার সঞ্চিত টাকা? গ্রাহক কে সম্পূর্ন অন্ধকারে রেখে কীভাবে চলছে এই প্রতারণা পর্ব ? এখন আরতী দেবী কবে টাকা ফেরত পান তা দেখার অপেক্ষায় রইল দেশের মানুষ।

সর্বশেষ আপডেট: