Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়া পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার ২২ বছর বয়সি যুবকের

Loading... রাজ্য
হাওড়া পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার ২২ বছর বয়সি যুবকের
#news #Howrah #Dengue #Howrah Municipal Corporation #Young boy died #West Bengal #ডেঙ্গি #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ায় পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু এক যুবকের। হাসপাতাল সূত্রে খবর, মৃত যুবকের নাম মিলন রিত (২২)। মৃত ব্যাক্তি হাওড়া পুরসভার অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা। তার অল্প বয়সে এহেন অকাল মৃত্যুর খবরে শোকের আবহ ছড়িয়ে পড়েছে পরিবার ও স্থানীয় মানুষজনের মধ্যে। 

{link}
স্থানীয় সূত্রে খবর ওই যুবক গত ১৪ ই আগস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। গত ১৫ ই আগস্ট সোমবার তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে পুরদপ্তরের কাছে এখনও কোন তথ্য এসে পৌঁছায়নি। স্বাস্থ্য দপ্তরের কাছে খবর নিয়ে তারপর তিনি এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন। তবে টানা বা মাঝেমধ্যে লাগাতার বৃষ্টির কারনে গত তিন সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছেন তিনি। যার ফলে একথা স্পষ্ট যে বর্তমান সময়ে ফের ডেঙ্গি সমস্যা ভাবাচ্ছে পুরসভা কে। ডেঙ্গী মোকাবিলা করতে পুনরায় তৎপর হবে প্রশাসন? 

সর্বশেষ আপডেট: