নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ নানারকম প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা করা হয় ৯ বছরের শিশুকে। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে ওই সিভিকের বাড়ি নদীয়ার চাকদহ থানার দিঘরা এলাকায়। ধৃত ওই সিভিক ভলেন্টিয়ার নাম সুপ্রিয় পাল। নাবালিকার পরিবারের অভিযোগে সুপ্রিয়কে বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
{link}
পরিবারের অভিযোগ, ধৃত যুবককে মামা বলে ডাকত মেয়েটি। ৯ বছর বয়সী ওই নাবালিকাকে বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করত ওই যুবক। এদিন পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মেয়েটির পরিবার। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। তিনি বলেন,তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। গতকাল ওই অভিযুক্তকে কল্যানী আদালতে পাঠানো হয়েছে। নাবালিকাকেও একই আদালতে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
{link}
পুলিশ সুত্রে জানানো হয়েছে,মেয়েটির পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক ক্ষতিয়ে দেখছে পুলিশ। যে রক্ষক সে নিজেই ভক্ষক,তার উদাহরণ মিলল আবার। এখন প্রশাসনের কাছে মেয়েটির পরিবারের অনুরোধ অপরাধীকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ অন্য কারোর সাথে না করেন।
.jpeg)
