Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পারিবারিক বিবাদের জেরে ক্যানিংয়ে এক ব্যাক্তিকে পিটিয়ে খুন

Loading... রাজ্য
পারিবারিক বিবাদের জেরে ক্যানিংয়ে এক ব্যাক্তিকে পিটিয়ে খুন
#News #A man was allegedly beaten to death in Dighirpar gram panchayat #North Angadberia village #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের এক ব্যাক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে এলো।মৃত ব্যাক্তিটির নাম মুসা লস্কর।ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

{link}
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মুসা লস্করের পরিবারের সাথে সূরজ লস্করদের বিবাদ  চলছিল।প্রায় ৫০ বছর ধরে এক বিঘা জমির জন্য এই বিবাদ চলছিল তাদের মধ্যে। মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকত। স্থানীয় পঞ্ছায়েত সদস্য মধ্যস্থতায়  সাময়িকভাবে তাদের বিবাদ মিটমাট হয়েছিল। কিন্তু বুধবার সকালে মুসা লস্করদের একটি পেঁপে গাছে সূরজ,আর্জেদ,মিয়াজাদ,জাহাঙ্গীর লস্কররা পেঁপে পাড়ার চেষ্টা করে। সেই দেখে মুসা লস্কর তাদের বাধা দিতে গেলে তারা মুসা লস্করকে বেধড়ক মারধর করে।মুসা লস্করের স্ত্রী সাকিলা নস্কর স্বামীকে মারধরের হাত থেকে বাচাতে গেলে সাকিলাকেও ধাক্কা মেরে ফেলে দেয় তারা।এরপর অভিযুক্তরা মুসা লস্করের  মাথায় শাবল দিয়ে আঘাত করে।পাড়া প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় মুসা লস্করকে ক্যানিং মহকুমা হাসপাতালে  নিয়ে যান। সেখানে চিকিৎসকরা  তাকে মৃত বলে ঘোষণা করেন।

{link}
অন্যদিকে মৃতের স্ত্রী অর্থাৎসাকিলা লস্কর অভিযুক্তদের বিরুদ্ধে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পাওয়ার পর ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তার সাথে অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

{link}

সর্বশেষ আপডেট: