Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

জমি নিয়ে বিবাদ,রাতের অন্ধকারের ঘুম থেকে ডেকে তুলে গুলি, আহত এক

Loading... রাজ্য
জমি নিয়ে বিবাদ,রাতের অন্ধকারের ঘুম থেকে ডেকে তুলে গুলি, আহত এক
#News #A man was seriously injured by bullet of gun #Ballartop area #Basanti Police Station #Basanti #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা : - গভীর রাতে ঘুম থেকে ডেকে গুলি । গুরুতর জখম হলেন এক ব্যক্তি। জখম ব্যাক্তির নাম আশরাফ মন্ডল, বয়স ৪৫।ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বাসন্তী থানার বল্লারটোপ এলাকায়। ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাসন্তিতে।

{link}
   
স্থানীয় সুত্রের খবর, একটি খাস জায়গা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল  আশরাফের। বেশ কয়েকদিন আগে তাদের মিমাংসাও হয়ে যায়। কিন্তু বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে আশরাফ ঘুমিয়ে পড়লে কয়েকজন দুষ্কৃতী এসে ডাকাডাকি করে তার ঘুম ভাঙিয়ে দেয়। তারপর তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি লাগে আশরাফের মাথায়। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশরাফ গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। আশরাফের পরিবারের লোক এসে তাকে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশরাফকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

{link}

সেখানে বেশ কিছুক্ষণ তার চিকিৎসা চলে।আশরাফের অবস্থা অত্যন্ত সংকটজনক হলে  গভীর রাতেই তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আশরাফ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তি থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশী।

সর্বশেষ আপডেট: