নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ গাছের সামান্য ফল পাড়া কে কেন্দ্র করে মারধর। প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরে গুরুতর জখম হলেন মোজাফ্ফর ঘরামী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ক্যানিং থানার হাটপুকুরিয়ার মধ্য ডেভিসাবাদ গ্রামে। গুরুতর জখম ওই ব্যক্তি বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
{link}
স্থানীয় সুত্রের খবর, শনিবার দুপুরে মোজাফ্ফর ঘরামীর আমগাছে কয়েকজন প্রতিবেশী আম পাড়ছিলেন। সেই সময় তার ছোট মেয়ে তৌফিকা ঘরামী প্রতিবাদ করলে প্রতিবেশীরা তাকে ঝাঁটা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর রাতে মোজাফফর বাড়ি ফিরলে তার মেয়ে সমস্ত ঘটনাটি তাকে বলে। কেন তার মেয়ে কে মারা হয়েছে তিনি সে কথা তাদের কাছে জানতে চাইলে তাকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তিনি বলেন, রাতের অন্ধকারে আয়েব আলি, সুবিদ আলি ও আজিজুল জাসমীনা তাকে বেধড়ক মারধর করেন।
{link}
এরপর গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি কে তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিষয় জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন মোজাফ্ফর ঘরামীর পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
