নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ আচমকাই ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে, আহত ১। ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার অন্তর্গত বসাকপাড়ার কালিতলা এলাকায়। আহত ব্যক্তির নাম রামপ্রসাদ বিশ্বাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
{link}
আহত রামপ্রসাদ বাবু জানান দুপুরে খাওয়ার পর বাড়ির সামনে এক জায়গায় বসেছিলেন তিনি। এরপরই অভিযুক্ত ওই ব্যক্তি এসে তার পাশে বসেন এবং কিছুক্ষণ কথা বার্তার পর হঠাৎই ছুরি নিয়ে এসে তাকে সেই ছুরি দিয়ে আঘাত করেন। জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি স্থানীয় একটি মাংসের দোকানে কাজ করতেন। অভিযোগ ওই মাংসের দোকানের মাংস কাটার ছুরি দিয়েই তিনি আক্রমণ করেন রামপ্রসাদ বাবুকে। জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে কোনো রকম শত্রুতা ছিল না আহত ব্যক্তির। কিন্তু তারপরেও ওই ব্যক্তির আক্রমন করা নিয়ে সকলেই হতবাক। আহত রামপ্রসাদ বাবুকে চিকিৎসার জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
{link}
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ।কোনো শত্রুতা না থাকা সত্বেও আচমকাই আক্রমণের ঘটনা নিয়ে পুলিশের মনেই দ্বন্দ তৈরি হয়েছে। তারা ঘটনাটির তদন্ত শুরু করে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তারা জানিয়েছেন সোমবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে।
