Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নকশালবাড়ি চা বাগানে হাতির হানায় মৃত এক ব্যাক্তি

Loading... রাজ্য
নকশালবাড়ি চা বাগানে হাতির হানায় মৃত এক ব্যাক্তি
#News #A person was killed by an elephant in a tea gaeden drain #Naxalbari #Darjeeling #West Bengal #India #নকশালবাড় #দার্জিলিং #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং – চা বাগানের ড্রেনে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি চা বাগানে। মৃত ব্যাক্তির পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

{link}

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে চা বাগানের কাজ করার সময় ওই ব্যাক্তির মৃতদেহ দেখতে পান বাগানের কর্মীরা। এরপর তারাই থানায় খবর দেন। খবর পেয়েই নকশালবাড়ি পুলিশ ও টুকরিয়া বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন। এরপর পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়।

{link}

ওই ব্যক্তির মৃতদেহের চারপাশে হাতির পায়ের ছাপ দেখা গিয়েছে বলে জানা যায়। তার শরীর জুড়ে কাদা ভরে থাকায় হাতির সঙ্গে সংঘাত হয়েছে বলে মনে করছেন বনবিভাগের কর্মীরা। তবে এখনও পর্যন্ত ওই বাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

  

সর্বশেষ আপডেট: