Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী নদিয়ার এক স্কুল ছাত্রী

Loading... রাজ্য
বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী নদিয়ার এক স্কুল ছাত্রী
#News #Suicide #Nodiya #Death #সংবাদ #মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মাধ্যামিকে ভালো নম্বর পেয়ে বাবার কাছে মোবাইল চেয়েছিল। তা  না পাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক  স্কুল ছাত্রী।  ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার বহিরগাছি বিশ্বনাথ পুর গ্রামে। মৃত ওই ছাত্রীর নাম কেয়া বিশ্বাস। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  

{link}

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় কেয়া ৪৪১ নম্বর পেয়ে বহিরগাছি হাই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছিল। গতকাল মায়ের সাথে গিয়ে বহিরগাছি উচ্চ বিদ্যালয়ে কলা বিভাগে ভর্তিও হয়ে আসে কেয়া। এরপরেই সে বাড়ি ফিরে বাবার কাছে মোবাইল কিনে দেওয়ার বায়না করে।তার বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। বাবা রামকৃষ্ণ বিশ্বাস  মেয়েকে সান্তনা দিয়ে বলেন আগামী দিন দশেকের মধ্যে তিনি কেয়াকে নতুন মোবাইল কিনে দেবেন। এরপরই তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিছুক্ষন পরে কেয়ার পাড়ার বান্ধবীরা খেলার জন্য তার বাড়িতে ডাকতে আসে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। তারা ঘটনাটি কেয়ার বাড়ির লোককে জানায়। এরপর তার পরিবারের লোকজনরা দরজা ভেঙে কেয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে সব্দলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  নিয়ে যান।  সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

{link}

ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ধানতলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।             

সর্বশেষ আপডেট: