Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

এসির ভিতর থেকে উদ্ধার বোরো সাপ

Loading... রাজ্য
এসির ভিতর থেকে উদ্ধার বোরো সাপ
#News #A snake was rescued inside the AC #District Administrative Building #South Dinajpur #West Bengal #India #দক্ষিণ দিনাজপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ গরমের হাত থেকে বাঁচতে সরীসৃপ প্রানীরাও চাইছে এসির হাওয়া। শুনতে আজগুবি লাগলেও ঘটনাটি সত্যি। এসির ভেতর থেকে উদ্ধার হল একটি আস্ত বোরো সাপ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল পরিস্থিতি তৈরি হয় দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে। সাপ দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে কন্যাশ্রী প্রকল্পের আধিকারিকের ঘরে।

{link}

অফিসের এক কর্মী জানান, এসি ঠিক করবার সময় বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন মিস্ত্রী। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় সর্প বিশারদ কুন্তল মালাকারকে । তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সর্প বিশারদ কুন্তল মালাকার বলেন, এই সাপটির অনেক নাম রয়েছে। তবে সকলেই বোরো সাপ হিসাবেই চেনে। এর বিষ নেই। ঠান্ডায় থাকতে ভালোবাসে বলেই এসির পাইপের ভেতরে এদের বিচরণ থাকে।

{link}

কন্যাশ্রী বিভাগের দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক মাথিয়াস লেপচা বলেন, এসির ভিতরে ঢুকে ছিল সাপটি। যা শুনেই সকলে কিছুটা ভয় পেয়ে যায়। যদিও পরে সেটি উদ্ধার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। উদ্ধার হওয়া সাপটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কুন্তল মালাকার।

সর্বশেষ আপডেট: