সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনাঃ ছুটির দিনে টিউশন ক্লাস থেকে বন্ধুবান্ধব সহ বকখালিতে ঘুরতে এসেছিল একদল স্কুল পড়ুয়া। বকখালি সমুদ্র সৈকতে আনন্দ করবে বলে তাদের উত্তেজনাও ছিল চরমে। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বকখালি সমুদ্রে চান করতে নেমে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সাকিব নস্কর নামে এক পড়ুয়া (১০)।
{link}
স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার উস্তির উত্তর কুসুম এলাকার বাসিন্দা সাকিব রবিবার বন্ধুদের সাথে বকখালি ঘুরতে আসে। জানা যায়, ওই দিন প্রাইভেট টিউশন থেকে সাকিব সহ দশজন পড়ুয়া বকখালি তে আসে। এরপর দুপুর নাগাদ সমুদ্রে স্নান করতে নামে সকলে। কিন্তু বাকি পড়ুয়ারা ফিরে এলেও সাকিব আর ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত তাকে না পেয়ে অবশেষে রাত্রিবেলা ফ্রেজারগঞ্জ উপকূল থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তার প্রাইভেট টিউটর।
{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে স্নান করার সময় দুর্ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়ার পরেই রাতের বেলায় সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে। সোমবার সকাল থেকে আবার শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অবশেষে মৃতদেহ উদ্ধার করে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। উদ্ধারের পর মৃতদেহ টিকে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
.jpeg)
