নিজস্ব সংবাদদাতা, গঞ্জামঃ ওড়িষ্যার গঞ্জাম জেলায় ঘটে গেল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এক পর্যটক ভর্তি বাস নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় খালে। ঘটনাটি ঘটেছে ওড়িষ্যার বেরহামপুরের কাছে । এই দূর্ঘটনায় মৃতের সংখ্যা ৬ এবং আহত ব্যাক্তির সংখ্যা প্রায় ৩০।
{link}
জানা গিয়েছে, বাসটি সোমবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর রাতেই ওড়িষ্যার বেরহামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৪জন মহিলাসহ মোট ৬জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন হলেন, সুপ্রীয়া দেঁড়ে(৩৩), সঞ্জীত পাত্র(৩৪), রীমা দেঁড়ে(২২), মৌসুমী দেঁড়ে(৪০), বর্নালী মান্না(৩৪)। এছাড়া একজন হলেন রাঁধুনি, তার পরিচয় পাওয়া যায়নি।
{link}
আহত ব্যাক্তিদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্তে ওড়িষ্যার পুলিশ। মর্মান্তিক ঘটনাটির ফল হাওড়ার উদয়নারায়ণপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

