Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নিউ দিঘার হোটেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু পর্যটকের

Loading... রাজ্য
নিউ দিঘার হোটেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু পর্যটকের
#News #A tourist died after falling from balcony of a hotel #Digha #East Medinipur #North 24 pargana #West Bengal #India #দিঘা #পূর্ব মেদিনীপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ সৈকত নগরী দিঘার হোটেলের তিনতলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। শনিবার সকালে নিউ দীঘার একটি হোটেলের সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম আব্দুল আলিম (২২)। তিনি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানার বদাই এলাকার বাসিন্দা।

{link}

স্থানীয় সূত্রের খবর, পেশায় ওই যুবক একটি কারখানার শ্রমিক ছিলেন। শুক্রবার বন্ধুদের সঙ্গে তিনি দিঘায় আসেন। তাদের মধ্যে বেশ কয়েকজন পড়ুয়াও রয়েছে বলে জানা যায়। মৃত যুবকের বন্ধুরা বলেন, নিউ দিঘা স্টেশনের কাছে তারা একটি হোটেলে উঠেছিল। শুক্রবার গভীর রাত পর্যন্ত তারা খাওয়া দাওয়া করেন। এরপর সকলেই ঘুমাতে চলে যান। আব্দুলের এক বন্ধু জানায়, কখন কি ঘটেছে কেউ কিছুই বুঝতে পারেনি। ভোর সাড়ে চারটা নাগাদ সূর্যোদয় দেখতে যাওয়ার জন্য সকলে ঘুম থেকে উঠে পড়ে। আলিমকে ডাকতে গিয়ে দেখে সে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করার পর তারা হোটেলের নীচে পড়ে থাকতে দেখে।

{link}

এই ঘটনার তদন্তে নেমেছে দিঘা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তিনতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা জানতে ওই যুবকের বন্ধুদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: