Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডোমজুড়ের দুষ্কৃতী খুনের মামলায় গ্রেফতার এক মহিলা

Loading... রাজ্য
ডোমজুড়ের দুষ্কৃতী খুনের মামলায় গ্রেফতার এক মহিলা
#News #A woman has been arrested in connection with the murder of a miscreant #Domjur #Salap #Howrah #West Bengal #India #ডোমজুড় #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ডোমজুড়ের দুষ্কৃতী তাপস গলুইয়ের খুনের মামলায় এবার গ্রেফতার করা হল এক মহিলাকে। রবিবার রাতে ডোমজুড়ের শলপের বাসিন্দা পূর্বাশা মাঝিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাপস গলুইকে।

{link} 

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যাক্তি এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজের অভিযোগও রয়েছে। জানা যায়, অভিযুক্ত ওই মহিলার ওপর নানাভাবে অত্যাচার করতেন নিহত তাপস গলুইয়ের ছোট ছেলে। আপত্তিকর ছবি তুলে নানাভাবে ব্ল্যাকমেইল করতেন বলেও অভিযোগ। এ ব্যাপারে তাপসকে জানানো হলে কিছুদিন আগে সে দলবল নিয়ে ওই মহিলার বাড়িতে হামলা চালায় বলে জানা যায়। পুলিশের অনুমান, এই খুনের ঘটনার সঙ্গে এই মহিলার কোন যোগ সাজশ নেই তো? তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মহিলাকে গ্রেফতার করে আদৌ তাপস খুনের হত্যা রহস্য কিনারা করতে পারবে পুলিশ।

{link}

রবিবার পরিকল্পনামাফিক দিনেদুপুরে বাড়ির সামনেই তাপসকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার ৬ ঘন্টার মধ্যেই খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তদন্তের পরেই উঠে আসে ওই মহিলার নাম। যদিও অভিযুক্ত ওই মহিলা খুনের অভিযোগ অস্বীকার করেছেন। এখনও পর্যন্ত বাকি দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা করছে পুলিশ।

   
 

সর্বশেষ আপডেট: