Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কার্টুন দেখানোর নাম করে তিন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

Loading... রাজ্য
কার্টুন দেখানোর নাম করে তিন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
#News #A young has been accused of sexually harassing three minors #Vaishnavtala #Burdwan #West Bengal #India #বর্ধমান #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ মোবাইলে কার্টুন দেখানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে তিন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের ছাতনি বৈষ্ণবতলা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সৌমিত্র রায়।

{link}

নাবালিকাদের পরিবারের অভিযোগ, রবিবার দিন ওই যুবক তিন নাবালিকাকে কার্টুন দেখানোর নাম করে পাড়ার এক মন্দিরে ডেকে নিয়ে যান। ওই তিন নাবালিকার মধ্যে দুজন দ্বিতীয় শ্রেণী এবং একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী। অভিযোগ,তিন নাবালিকা কেই ওই মন্দিরে যৌন হেনস্থা করে ওই যুবক। কিন্তু ভয়ে তারা বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে কিছুই বলতে পারেনি। গত সোমবার ওই যুবক পুনরায় তাদের ডাকলে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীটি ভয়ে কেঁদে ফেলে এবং বাড়ি ফিরে আসে। বাড়িতে কান্নার কারণ জিজ্ঞাসা করায় পুরো ঘটনাটি পরিবারকে জানায় নির্যাতিতা ওই ছাত্রী।

{link}

এরপরেই সোমবার রাতে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা তিন নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতেই পূর্বস্থলী থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার পুলিশ অভিযুক্ত যুবককে কালনা আদালতে পাঠায়।

 
 

সর্বশেষ আপডেট: