Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কলকাতা পুলিশ আবাসনের এগারো তলা থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু যুবকের

Loading... রাজ্য
কলকাতা পুলিশ আবাসনের এগারো তলা থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু যুবকের
#News #A young man died mysteriously #Kolkata police residence #West Bengal #India #রহস্যজনক মৃত্যু #কলকাতা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ হঠাৎ এক বিকট শব্দ। তারপরেই ভিড় জমে যায় বিল্ডিং এর নীচে। কলকাতা পুলিশ আবাসনের এগারো তলা থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটে কলকাতা পুলিশ আবাসনে। মৃত যুবকের নাম পার্থ সাহা। ঘটনাকে কেন্দ্র করে আবাসনের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

{link}

আবাসনের বাসিন্দাদের দাবি,মৃত ওই যুবক পুলিশ আবাসনে থাকেন না। সল্টলেক এ ই ব্লকের বাসিন্দা বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এগারো তলায় যুবকের জুতো,মাস্ক ও ফোন উদ্ধার করে পুলিশ।ওই আবাসনের বাসিন্দারা জানান, সকাল ১০ টা নাগাদ হঠাৎ একটি আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে দেখেন একজন যুবক রক্তাক্ত অবস্থায় বিল্ডিং এর নীচে পড়ে আছেন। এরপর ওই বাসিন্দারা তৎক্ষণাৎ যুবকটিকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

{link}

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিধান নগর উত্তর থানার পুলিশ। কি কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এখন প্রশ্ন,পুলিশ আবাসনে একজন বহিরাগত কীভাবে প্রবেশ করলেন? তাহলে কি আবাসনে কোন নিরাপত্তা নেই প্রশাসনের ? এবং এতগুলো মানুষের নজর এড়িয়ে ওই যুবক কীভাবে এগারো তলায় পৌঁছালেন? ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য,প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

      
 

সর্বশেষ আপডেট: