নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ সামান্য বিড়ি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বচসা,বেধড়ক মার। পরিণতি মৃত্যু। অপরাধ বিড়ি চাওয়া,যে কারণে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হল এক যুবককে। গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
{link}
পুলিশ সূত্রের খবর, হাওড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারের ফুটপাতে রাতের বেলায় বেশকিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। গতকাল রাত বারোটা নাগাদ বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাও এর সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গন্ডগোল বাধে। প্রথমে তাদের মধ্যে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়ে যায়। রাগের মাথায় রাজু বাঁশ এবং ইট দিয়ে দিয়ে দু'জনকেই মারতে থাকেন। দুজনেই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে রাত একটা নাগাদ মারা যান মুসলি রাও।
{link}
পুলিশের প্রাথমিক অনুমান, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়। আহত অবস্থায় রঞ্জিত সিংহ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রঞ্জিতের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই রাজু রাওকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়েছে।
