Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে বচসা, মৃত ১

Loading... রাজ্য
ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে বচসা, মৃত ১
#News #Nadia #Nabwadip #West Bengal #India #মৃত্যু #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে বচসা, আর তাতেই প্রান গেল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামনপুকুর দুই নম্বর পঞ্চায়েতের চর কাষ্ঠশালী এলাকায়।মৃত ওই বৃদ্ধের নাম নায়েক মন্ডল, বয়স ৬৯। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, পাশের বাড়ির ছাগল বাড়ির চৌহদ্দীতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে।পরবর্তী সময়ে যা হাতাহাতিতে পরিণত হয়।ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।ঘটনায় আহত হন নায়েক মন্ডল নামের ৬৯ বছরের এক বৃদ্ধ।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে।এরপর একাধিক হাসপাতাল ঘুরে ঘটনার ১৩ দিনের মাথায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। রবিবার মৃত নায়েক মন্ডলের নিথর দেহ এসে পৌঁছায় চর কাষ্ঠশালীর বাড়িতে।মৃতদেহ পৌঁছানোর পর মৃতের পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায়, ঘটনার দিন মাথায় আঘাত লাগার কারণে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। এরপর প্রথমে তাঁকে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর কয়েকটি হাসপাতাল ঘুরে শেষমেষ তাঁর চিকিৎসা চলছিল কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় নায়েক মন্ডলের। 

{link}

ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি পুরো বিষয়টির খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় গুরুতর জখম হওয়ার কারনেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। বৃদ্ধের অকাল প্রয়ানে এলাকায় শোকের ছায়া।  

সর্বশেষ আপডেট: