Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়া জগাছায় পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Loading... রাজ্য
হাওড়া জগাছায় পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
#News #Suicide #Police officer #Jagacha #Howrah #West Bengal #India #জগাছা #হাওরা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গলায় দড়ির ফাঁস দেওয়া এক পুলিশ অফিসারের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য হাওড়ায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা এলাকার প্রেস কোর্য়াটারের সামনে। শুক্রবার সকালে ওই পুলিশ অফিসারের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অনুপকুমার চৌধুরি। বয়স ৫৬ বছর।

{link}

সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের জুনিয়ার ইন্সপেক্টর অফিসার-১ পদে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের সকালে তিনি জগাছা কাদম্বরী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে সাইকেল নিয়ে বেড়িয়ে প্রাতভ্রমণের পাশাপাশি বাজার করে বাড়ি ফিরতেন। শুক্রবার সকালেও তিনি অ্যাপার্টমেন্ট থেকে সাইকেল নিয়ে বের হন। প্রাতভ্রমণ করার পর তাঁকে একটি দোকানে বসে চা খেতেও দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই তাঁর সাইকলটিকে পরিত্যক্ত অবস্থায় পাশেই একটা জায়গায় পাওয়া যায়। দেহটি উদ্ধার হয় পাশের একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়।

{link}

স্বভাবতই পুলিশ অফিসারের আকস্মিক মৃত্যুতে সন্দেহের দানা বেঁধেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এটি নিছকই একটি আত্মহত্যার ঘটনা নাকি খুন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থেকে স্থানীয় বাসিন্দারা প্রায় সকলেই হতবাক অফিসারের আকস্মিক মৃত্যুতে।

 
 

সর্বশেষ আপডেট: