Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত দুই যুবক

Loading... রাজ্য
১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত দুই যুবক
#News #Road accident #Death #117 National highway #Kulpi #Nishchintapur #South 24 pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

নিজও সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার সাতসকালে ১১৭ নম্বর জাতীয় সড়কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনা জেরে মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি নিশ্চিন্তপুরের জামতলার কাছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত দুই আরোহীর নাম প্রতাপ নাইয়া(২২) ও রাজা(২১)।

{link}

স্থানীয় সূত্রে জানা যায় কুলপি থানার নিশ্চিন্তপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের কাছে দুই বাইক চালক কাকদ্বীপের দিক থেকে কুলপির দিকে আসছিলেন। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক জিও গাড়ির পিছনে ধাক্কা মারে। বাইক দুটির গতিবেগ বেশি থাকার কারণে ধাক্কা মারার পরেই ১১৭ নম্বর জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় দুজন আরোহী। এরপরেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে কুলপি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর দুই যুবকের বাড়ি কুলপি থানার করঞ্জলিতে। 

{link}

দুর্ঘটনার পরেই ১১৭ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে কুল্পি থানার পুলিশ। বেশ কিছুক্ষণে পুলিশে প্রচেষ্টায় ১১৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।


 

সর্বশেষ আপডেট: