Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মজা আবদারের মধ্যেই হারিয়ে গেল প্রান

Loading... রাজ্য
মজা আবদারের মধ্যেই হারিয়ে গেল প্রান
#News #Accidental news #Death #Diamond Harbor #South 24 Pargana #West Bengal #India #সংবাদ #মৃত্যু #ডায়মন্ড হারবার

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: সহপাঠীর ঘুষিতে প্রাণ হারালো একাদশ শ্রেণির ছাত্র। মৃত ছাত্রের নাম মলয় হালদার।  সে ডায়মন্ড হারবার পৌর এলাকার ৯  নম্বর ওয়ার্ডের কেল্লার মোড়ের বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ধনবেড়িয়া হাই স্কুলে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল ও গোটা স্থানীয় এলাকায়।  

{link}

স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুলে দ্বিতীয় পিরিয়ডের পর মলয়ের সাথে সহপাঠী সায়ন খেলার ছলে মারপিট শুরু করে। হঠাৎ সায়ন মলয়ের কানের নিচে ঘুসি মারে, তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় মলয়। এরপরই অন্যান্য ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকেরা ছুটে আসে ক্লাসরুমের মধ্যে। তৎক্ষণাৎ তারা মলয়কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে জানা যায় মলয়, হালদার ও সায়ন চক্রবর্তী দুজনেই একাদশ শ্রেণির  কলা বিভাগের ছাত্র। এদিন দুজনেরই দর্শনের ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডের পর। কিন্তু হঠাৎই খেলার ছলে মারপিট  শুরু করে তারা। আর সেই সময়ই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনাটি। 

{link}

প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিভাবে শিক্ষকদের নজর এড়িয়ে ঘটল এমন দুর্ঘটনা। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। সহপাঠী সায়ন চক্রবর্তীকে  জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে মলয়ের বাবা-মা। 

সর্বশেষ আপডেট: