সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ দশ বছরের এক নাবালিকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা যায়, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর করেন স্থানীয় গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় মানুষজন পুলিশেকে ঘিরেও বিক্ষোভ দেখায়।
{link}
স্থানীয় সূত্রে জানা যায় ওই নাবালিকা ক্যানিং থানা এলাকার বাসিন্দা। নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক শ্যামসুন্দর মন্ডল তার দশ বছরের মেয়েকে ধর্ষণ করেন। এর আগেও তিনি অনেক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সোমবার সকালে ওই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তর বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। জানা যায়, ওই যুবককে তার মা বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্তর বাড়িতে গেলে স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে এই বিষয় নিয়ে বলার পরেও তিনি কোন পদক্ষেপ নেয়নি।
{link}
জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত পরিবারের একজনকে আটক করা হয়েছে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে অন্যথা তারা আন্দোলনে নামবেন। এর আগেও ওই যুবক বেশ কয়েকটি মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করায় গ্রামে সালিশি সভার মাধ্যমে সমাধান করা হয়েছিল। তারপরেও এইরকম ঘটনায় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আপাতত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
