নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বাপের বাড়ি টাকা চাইতে না যাওয়ায় গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম ফিরদৌসী খাতুন।বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে নবগ্রামের নারিকেল বাগান এলাকায়। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
{link}
অভিযোগ ফিরদৌসী খাতুনকে তার স্বামী বায়তুল সেখ মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। অনেকবার সে টাকা নিয়ে গিয়ে বায়তুলকে দিয়েওছিলেন। এদিনও তিনি ফিরদৌসীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু সে তাতে রাজি হননি।সেই জন্যই বায়তুল তাকে খুন করেছে, এমনটাই মৃতার পরিবারের অভিযোগ।তাদের দাবী, ফিরদৌসীর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের যথাযথ শাস্তি দেওয়া হোক। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
{link}
ঘটনাটির তদন্ত করছে নবগ্রাম থানার পুলিশ। তার পাশাপাশি পুলিশ স্থানীয় বাসিন্দা সহ অভিযুক্তের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে। এটা খুন নাকি আত্মহত্যা, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
