Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাজ্যে আবারও গণধর্ষণের শিকার নাবালিকা, এবার শান্তিনিকেতন

Loading... রাজ্য
রাজ্যে আবারও গণধর্ষণের শিকার নাবালিকা, এবার শান্তিনিকেতন
#News #Again rape a teenage girl #Kankalitala village #Shantiniketan #Birbhum #West Bengal #India #বীরভূম #সংবাদ


নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ একের পর এক ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। হাঁসখালি,নামখানা,ডায়মন্ড হারবারের পর এবার শান্তিনিকেতনেও গণধর্ষণের শিকার এক নাবালিকা। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙা গ্রামে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ।

{link}

স্থানীয় সূত্রের খবর,বীরভূমের আদিত্যপুরে এক বান্ধবীর সঙ্গে চড়ক মেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা। তার পরিবারের অভিযোগ, মেলা থেকে ফেরার পথে ৫ জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে নির্জন নদীর তীরে গণধর্ষণ করে। এরপর ঘটনাটি জানাজানি হতেই নির্যাতিতা নাবালিকার পরিবার ও আত্মীয়-স্বজনরা শান্তিনিকেতন থানায় খবর দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। খবর পেয়েই ওই গ্রামে তদন্তে যান শান্তিনিকেতন থানার ওসি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে যান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। পুলিশ ওই নাবালিকার বান্ধবীর বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করেছে।

{link} 

ইতিমধ্যেই নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, অভিযুক্তরা সম্ভবত অন্য জায়গা থেকে মেলায় ঘুরতে এসেছিল। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। গত কয়েকদিনের মধ্যেই রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। বেশ কিছু ঘটনার এখনও নিষ্পত্তি হয়নি। তার মধ্যে আবার একটি নতুন ঘটনা। সবমিলিয়ে রাজ্যে নারী সুরক্ষা কার্যত নেই বললেই চলে।

       
 

সর্বশেষ আপডেট: