Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাঁসখালির পর এবার ডায়মন্ড হারবারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

Loading... রাজ্য
হাঁসখালির পর এবার ডায়মন্ড হারবারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
#News #Again rape incident #Teenage girl #Diamond Harbour #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ আবারও ধর্ষণের ঘটনা। হাঁসখালি থেকে নামখানা, রাজ্যের একের পর এক জেলায় ধর্ষিতা হচ্ছেন মহিলারা। এবার তাতে নতুন সংযোজন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

{link}

 ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার নেতড়ার উত্তর শেওড়দাহ এলাকায়। অভিযুক্তের নাম এমাদুল সেখ (৪৫)। পরিবার সূত্রে জানা যায়, পেশায় ফেরিওলা এমাদুল সেখ নেতড়ার উত্তর শেওড়দাহ এলাকারই বাসিন্দা। নাবালিকার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিবেশী ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এমনকি তার এই কুকর্মের কথা ওই নাবালিকা যাতে কাউকে না বলে সেজন্য এমাদুল বিভিন্নভাবে ভয়ও দেখায় তাকে। ভয়ে ওই নাবালিকা পরিবারের কাউকেই ঘটনাটি জানায়নি। কিন্তু এই ঘটনার কথা জানতে পেরে যায় নির্যাতিতা নাবালিকার কাকার মেয়ে। সে-ই পরিবারের বাকি সকলকে ঘটনার কথা জানায়।

{link}

 এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নির্যাতিতা নাবালিকার পরিবার মঙ্গলবার রাতেই ডায়মন্ড হারবার থানায় অভিযুক্ত এমাদুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসন মেয়েটির গোপন জবানবন্দি নেওয়ার ব্যাবস্থা করেছে। পুরো বিষয়টির তদন্ত করছে পুলিশ।

  
   

সর্বশেষ আপডেট: