Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রোগীর বদলে অ্যাম্বুলেন্স থেকে মিলল মদ, চাঞ্চল্য ধূপগুড়ি এলাকায়

Loading... রাজ্য
রোগীর বদলে অ্যাম্বুলেন্স থেকে মিলল মদ, চাঞ্চল্য ধূপগুড়ি এলাকায়
#News #Dhupaguri #Jalpaiguri #West Bengal #India #সংবাদ #ধূপগুড়ি

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ ধূপগুড়ি থেকে উদ্ধার অ্যাম্বুলেন্স ভর্তি অবৈধ মদ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায়।স্থানীয়রাই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সুত্রের খবর, বৃহস্পতিবার রাতে একটি  অ্যাম্বুলেন্সকে এশিয়ান হাইওয়ের পাশে দীর্ঘক্ষণ  দারিয়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রায় দু আড়াই ঘন্টা অ্যাম্বুলেন্সটি একই জায়গায় দারিয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।তারা কৌতূহল বসত অ্যাম্বুলেন্সটির কাছে গেলে অনেক সাদা কাপড়ে ঢাকা অবৈধ  মদ দেখতে পান। এরপর স্থানীয়রাই খবর দেন ধূপগুড়ির থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারা এসে  ক্রেনের সাহায্য অ্যাম্বুলেন্সটিকে থানায় নিয়ে আসে এবং উদ্ধার হয় বিপুল পরিমাণের অবৈধ মদ। জানা গিয়েছে, ওই  অ্যাম্বুলেন্সটি বানারহাট থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময়ই ঠাকুরপাঠ এলাকায় অ্যাম্বুলেন্সটির ব্রেক ফেল হয়। এরপর তারা অ্যাম্বুলেন্সটি সেইখানেই ফেলে পালিয়ে যান। অ্যাম্বুলেন্সটিতে একজন  মহিলাও ছিলেন বলে স্থানীয়রা জানান। 

{link}

ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।কে বা কারা রয়েছে এই মদ পাচারের পেছনে, তা এখনও জানা যায়নি।ইতিমধ্যেই এই পাচারকান্ডের ঘটনার সাথে যারা জড়িত তাদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশী চালাচ্ছে।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে ধূপগুড়ি  থানার পুলিশ।  

সর্বশেষ আপডেট: