Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বর্ধমানে বালি বোঝাইকে কেন্দ্র করে বচসা, মৃত ১

Loading... রাজ্য
বর্ধমানে বালি বোঝাইকে কেন্দ্র করে বচসা, মৃত ১
#News #East Burdwan #Crime #Murder #Quarrel between two groups #West Bengal #India #পূর্ব বর্ধমান #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ বালি বোঝাইকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বাধল বচসা। ট্রাক্টার চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো সেন্টু শেখ নামে এক যুবকের বিরুদ্ধে,। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার পুরাতন হাট গ্রামে। মৃতের নাম গোলাম মোর্তাজা শেখ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

{link}

জানা গিয়েছে, বৈধ বালির খাদানে কে আগে বালি বোঝাই করবে সেই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাধে।এরপর বচসা চরম পর্যায় পৌঁছনোর পর দুই পক্ষের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। তারপর সেন্টু শেখ ট্রাক্টর চালক মোর্তাজাকে নৃশংস ভাবে মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোর্তজার। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সেন্টু শেখ । খবর পেয়ে ঘটনাস্থলে কালনা থানার পুলিশ আসে। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায়। এর পাশাপাশি অভিযুক্তর খোঁজে চিরুনি তল্লাশী শুরু করেছে কালনা থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: