Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের, নাজেহাল সাধারণ মানুষ

Loading... রাজ্য
রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের, নাজেহাল সাধারণ মানুষ
#News #Gourhat #Jaynagar #South 24 Pargana #West bengal #India #জয়নগর #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভা এলাকার দক্ষিণ বারাসাত থেকে গৌরহাট পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা। কিন্তু সেই দু কিলোমিটার রাস্তার অবস্থাই বেহাল। পুরো রাস্তাটাই খানা খন্দে ভর্তি। আর বর্ষার সময় এই রাস্তার অবস্থা আরও শোচনীয়। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায় রাস্তায়। নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র-ছাত্রীরা।  

{link}

এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সপ্তাহে দুদিন এলাকার সব থেকে বড় বাজার বসে গৌরহাটে। দূর দূর এলাকা থেকে প্রচুর মানুষ বাজার করতে আসেন। তাই সপ্তাহে ওই দুদিন আরো বেশি সমস্যা হয় বলে এলাকার মানুষদের দাবি। পাশাপাশি অটো থেকে টোটো, ভ্যান থেকে রিক্সা সমস্ত চালকদের গাড়ি চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের অভিযোগ, যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাধারণ পথ চলতি মানুষরা জানান, রাস্তার যা দুর্দশা তাতে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভয়ে ভয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে। যার কারণে তারা চান, সরকার এই বিষয়ে ব্যাবস্থা নিক।

{link} 

এক টোটো চালকের অভিযোগ,  চার থেকে পাঁচ মাসেরও বেশি রাস্তার এই অবস্থা। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে গেলেই তাদের গাড়ি উল্টে যাচ্ছে। যার কারণে যাত্রীদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। সারাদিনে ১৫ থেকে ২০ বার এই রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে আপ ডাউন করেন তিনি। কোনভাবে গর্ত বাঁচিয়ে গাড়ি চালাতে হয়। সব থেকে বেশী সমস্যা হয় যখন গাড়িতে কোন রোগী থাকে। তাই প্রশাসনের কাছে তাদের একান্ত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি ঠিক করে দেওয়া হোক। যার ফলে শুধু চালকরা নয় সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন।

 
 

সর্বশেষ আপডেট: