Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হল না শেষ রক্ষা, গান শ্যালুটে শেষ শ্রদ্ধা নিয়ে পৃথিবী ছেড়ে অন্য ডিউটিতে যোগদানের পথে কনস্টেবল

Loading... রাজ্য
হল না শেষ রক্ষা, গান শ্যালুটে শেষ শ্রদ্ধা নিয়ে পৃথিবী ছেড়ে অন্য ডিউটিতে যোগদানের পথে কনস্টেবল
#News #Bali #Bali Police #Constable #Death Ceremony #Gun Salute #Death News #Howrah #West Bengal #India

ডিউটি চলাকালীন হাওড়ার বালিহল্টে দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন কনস্টেবল নারায়ণ চন্দ্র দত্ত ( ৫৭ )। আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। গত ১৫ এপ্রিল বালিহল্টে ডিউটি করছিলেন তিনি তখনই এক বাইক আরোহী এসে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষরক্ষা আর হল না। আজ বিকেলে সরকারি নিয়ম অনুযায়ী গান স্যালুটে  শেষ বিদায় জানানো হয়। বালি ট্রাফিকের উচ্চপদস্থ কর্তারা এবং বালি থানার আইসি শ্রদ্ধা জানান তাঁকে। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে শোকের আবহ বালি থানায়। 

সর্বশেষ আপডেট: