নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ স্বাধীনতা দিবসের সকালে উল্টো জাতীয় পতাকা তুলে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার।সোমবার বাঁকুড়া জেলা সংশোধনাগারের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। আর সেখানেই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে জেলাশাসক কে.রাধিকা আইয়ারকে।
{link}
সোমবার বাঁকুড়া জেলা সংশোধনাগারের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন তিনি।তৎক্ষনাৎ দেখা যায় উল্টো পতাকা তুলেছেন জেলাশাসক।তবে বিষয়টি সেই মুহূর্তে জেলাশাসকের নজরে আসেনি।প্রথা মাফিক জাতীয় সঙ্গীত শেষে কারারক্ষীদের অভিবাদন গ্রহণ করে জেলাশাসক স্থানত্যাগ করার পর উপস্থিত কারারক্ষীরা তড়িঘড়ি ওই পতাকা নামিয়ে এনে সোজা করে তোলেন। এবিষয়ে জেলাশাসক কে.রাধিকা আইয়ারের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, রাজ্য সরকার যেভাবে চলছে সেখানে পতাকা, দেশপ্রেম নিয়ে কোন চর্চাই নেই।তারই পরিনাম এই ঘটনা।
{link}
ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনীতি মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা।এখন প্রশ্ন হল এই যে, এমন ভুল খোদ জেলাশাসকের হাত দিয়ে হয় কি করে? একজন উচ্চপদস্থ সরকারি কর্মী দ্বারা এমন মারাত্বক ভুল হওয়ায় লজ্জিত প্রশাসনিক মহল।জেলাশাসকের এমন কান্ডজ্ঞানহীন পরিচয়ের নিদর্শন হয়ত খুবই কম পাওয়া যায়।
