সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ সামনে থেকে দেখলে মনে হবে একটি বিউটি পার্লার। কিন্তু তারই পিছনে চলছে দেহ ব্যবসা। পুলিশের নজর এড়িয়ে বিউটি পার্লারের আড়ালেই রমরমিয়ে চলতো দেহ ব্যবসা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের। ওই পার্লারে পুলিশ তল্লাশি চালিয়ে এই ঘটনায় চার মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।
{link}
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর বারুইপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বিউটি পার্লারে হানা দেয় বারুইপুর থানার পুলিশ। ভিতরে ঢুকে পুলিশের চক্ষু চড়ক গাছ। পার্লারের ভিতরেই ছোট্ট একটি কেবিনে চলছে দেহ ব্যবসা। সেই কেবিন থেকেই বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু যৌন মিলনের কাজে ব্যবহৃত জিনিসপত্র ও মদের বোতল। পুলিশ ওই পার্লারের মালকিন, ম্যানেজার সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ। জানা যায়, পার্লারের ওই মালকিনের বাড়ি বারুইপুরে হলেও বাকিদের বাড়ি সোনারপুর ও মগরাহাট থানা এলাকায়।
{link}
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়েছে। এই দেহ ব্যবসার জাল শুধুমাত্র এই জেলায় বিস্তৃত নাকি জেলা ছেড়েও ভিন রাজ্যে কোনো বড়সড়ো জালের সঙ্গে যুক্ত সে বিষয়ে তদন্ত করছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে রাখতে চায় বলেই পুলিশ সূত্রের খবর।
