Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সেলিব্রেটি,আর বাদাম বেচবেন না ভুবন

Loading... রাজ্য
সেলিব্রেটি,আর বাদাম বেচবেন না ভুবন
#News #Bhuban Badyakar #Twilight Music Company of Ilambazar #Birbhum #West Bengal #India ভুবন বাদ্যকর #বীরভূম #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ গানের জেরে পেশা ছাড়লেন "বাদাম কাকু" হিসাবে পরিচিত ভূবন বাদ্যকর। তিনি আর বাদাম বিক্রি করবেন না একথাও জানালেন সংবাদ মাধ্যমকে ৷ এছাড়া, এই প্রথম ভূবন বাদ্যকরের গানটি কপিরাইটের আওতাভুক্ত হল। ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থা এদিন কপিরাইটের দেড় লক্ষ টাকার চেক তুলে দিলেন ভূবনবাবুর হাতে৷ 

{link}

বাদাম বিক্রি করতে করতে প্রথম গান ধরেছিলেন ভূবন বাদ্যকর৷ সেই গানের ভিডিও সমাজমাধ্যমে  ছড়িয়ে পরে৷ ভারতের চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে  বিদেশি পপ তারকারা বাদাম গানে নাচ করে স্যোসাল সাইটে আরও ভাইরাল হয়েছেন৷ এবার বীরভূমের এই ভূবন বাদ্যকরের গানটি কপি রাইট পেল।ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থা তাঁর গানের কপিরাইট নেন৷ তাতে সাক্ষর করেন ভূবন বাবু৷ এদিন এই মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়৷ এখানে এসে  ভূবন বাদ্যকর জানান, তিনি আর বাদাম বিক্রি করবেন না৷ অর্থাৎ, নিজের পেশা ছাড়লেন তিনি৷ এমনকি, যে গানের জন্য তিনি নেট দুনিয়ায় এত জনপ্রিয় সেই গানও তিনি গেয়ে শোনালেন। ভূবন বাবু বলেন, "আর বাদাম বিক্রি করব না৷ বাদাম বিক্রি করতে গেলে খুব সমস্যা হয়৷ লোকজন ঘিরে ধরে ছবি তোলে।"

{link}

খোশমেজাজে তিনি আরও বলেন, "বিদেশ থেকেও অনেক ফোন আসে৷ নিয়ে যেতে চায়৷ কিন্তু, বাংলাদেশে কোন দিন যাব না। বাকি সব জায়গায় যাব৷  বউ পছন্দ করে না আমি বাংলাদেশ যাই৷ অন্য মেয়েদের সঙ্গে নাচ গান করলে বউ রেগে যায়।এদিন গোধূলিবেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে গোপাল ঘোষ বলেন, "ভূবন দার গান নিয়ে স্যোসাল সাইটে সবাই রোজগার করছে৷ ভূবন দা টাকা পাচ্ছে না৷ তাই আমরা কপিরাইট করে নিলাম। সেই টাকা ভূবন দাই পাবে৷ আজ দেড় লক্ষ টাকার চেক তুলে দিলাম কপিরাইটের।আগামী সপ্তাহে বাকি টাকা দিয়ে দেব।“

 
 

সর্বশেষ আপডেট: