নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ এক যুবতীর অশ্লীল ছবি যুবতীর বিভিন্ন বান্ধবীদের কাছে ও সমাজ মাধ্যমে ভাইরাল করে যুবতীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা শান্তিপুরের এক যুবকের। দীর্ঘদিন ধরে একই ঘটনা ঘটতে থাকায় যুবতী প্রশাসনের দারস্থ হবে বলে জানালে উল্টে যুবতীকে অকথ্য ভাষায় হুমকি অভিযুক্ত যুবকের। অবশেষে রবিবার যুবকের শাস্তি চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ যুবতী ও তার পরিবার।
{link}
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে নদীয়ার নবদ্বীপের এক যুবতীর সাথে ফেসবুকে আলাপ চারিতা হয় শান্তিপুরের ময়ূখ কুণ্ডু নামে এক যুবকের। যুবতীর অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই যুবক তার অশ্লীল ছবি সমাজ মাধ্যমে পোস্ট করতে থাকে। এছাড়াও তার বিভিন্ন বান্ধবীকে ওই ছবি গুলি পাঠাতে থাকে অভিযুক্ত যুবক। এরপর এই ঘটনা নজরে আসতেই মানসিক অবসাদে ভোগে ওই যুবতী এবং সমস্ত ঘটনা তার পরিবারকে জানায়। তার পরিবার ওই যুবকের সাথে যোগাযোগ করলে পরিবারকে উল্টে অকথ্য ভাষায় হুমকি দেয় ময়ূখ কুণ্ডু। এছাড়াও যুবতীকেও ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, পুলিশ তার কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় ওই যুবক।
{link}
এরপর যুবতীর মানসিক অবস্থা দেখে ধৈর্য হারায় যুবতীর পরিবার। অবশেষে রবিবার যুবতীকে সাথে নিয়ে শান্তিপুর থানার দারস্থ হয় যুবতীর পরিবার। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানাতেও লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। যুবতির পরিবারের অভিযোগ, ওই যুবক বিভিন্ন সময়ে ড্রাগস, গাঁজা ও অন্যান্য নেশাদ্রব্য জিনিসের কারবার করে বলে জানায়। আপাতত পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
