নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ এ যেন ঠিক বইয়ের পাতায় পড়া কোন নৃশংস খুনের ঘটনা। যা ভাবলেই গা শিউড়ে ওঠে। রাস্তার ধার থেকে অণ্ডকোষ কাটা অবস্থায় উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানার পলাশী এরিয়াডাঙ্গা এলাকার। নৃশংস হত্যাকান্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়।
{link}
স্থানীয় সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম রামপ্রসাদ হাজরা। বয়স আনুমানিক ৩৫ বছর। জানা যায়, গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ এরিয়াডাঙ্গা এলাকার একটি রাস্তার পাশে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এরপরই এলাকার বাসিন্দারা ওই মৃত দেহটি শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের অন্যান্য সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তার পরিবারের লোকজন মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরেই চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কালিগঞ্জ থানার পুলিশ। মৃত রামপ্রসাদ হাজরার ভাই তাপস হাজরা বলেন, ওই যুবক গাড়ির হেলপারের কাজ করতেন। কিছুদিন ধরে তিনি বাড়িতেই ছিলেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরোলেও রাতে তিনি বাড়ি ফিরে আসতেন। কিন্তু গতকাল তিনি আর বাড়ি ফিরে আসেননি।
{link}
তবে এই ঘটনার পিছনে অন্য কোন রহস্য আছে বলেই মনে করছেন মৃতের পরিবারের লোকজন। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে এবং কারাই বা জড়িত। পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত জীব হল মানুষ। আর সেই মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বেশী হিংস্রতা মনভাব। নদীয়ার নৃশংস হত্যাকান্ডের ঘটনায় তার প্রমাণ মিলল আবার।

