Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বৃহস্পতিবার হাওড়া ব্রিজে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষ, আহত ২০

Loading... রাজ্য
বৃহস্পতিবার হাওড়া ব্রিজে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষ, আহত ২০
#News #Bus accident #Injuring 20 #Bakultala #Dharmatala #Sealdah #Howrah Bridge #West Bengal #India #হাওড়া ব্রিজ #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দুটি বাসের মুখোমুখি সংর্ঘষে ব্যাপক চাঞ্চল্য হাওড়া ব্রিজে, আহত ২০।বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া ব্রিজে। বকুলতলা থেকে ধর্মতলা গামী একটি ৫৯ নম্বর রুটের বাসের সঙ্গে শিয়ালদহ থেকে হাওড়ামুখী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। দুর্ঘটনার জেরে  তীব্র যানজট  সৃষ্টি হয় হাওড়া ব্রিজে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। আহত ব্যাক্তিদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।

{link}
    
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বৃহস্পতিবার  সকালে হাওড়া ব্রিজের ৬ নম্বর পিলারের কাছে বকুলতলা থেকে ধর্মতলা গামী একটি ৫৯ নম্বর রুটের বাসের সঙ্গে শিয়ালদহ থেকে হাওড়ামুখী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এই সংর্ঘষের জেরে দুটি বাসের অন্তত ২০ জন যাত্রী জখম হন। পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশিরভাগ আহতদের হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহদের মধ্যে অনেকের হাত ভেঙে গিয়েছে, অনেকের মাথা ফেটে গিয়েছে। আহতদের মধ্যে পুরুষ মহিলা সকলেই রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

{link}

দুর্ঘটনার জেরে দিনের  সবথেকে ব্যস্ত সময়ে হাওড়া  ব্রিজে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ দুর্ঘটনার কারনে রাস্তায় আটকে পড়ে একাধিক পথচলতি গাড়ি।পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে  পরিস্থিতি সামাল দেয়।বর্তমানে আবার পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরেছে হাওড়া ব্রিজের যান চলাচল।

সর্বশেষ আপডেট: