Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অবশেষে গ্রেফতার হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী

Loading... রাজ্য
অবশেষে গ্রেফতার হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী
#News #Dasnagar police arrested howrah's notorious miscreant #Howrah #West Bengal #India #দাসনগর #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী যদু মাকাল'কে অবশেষে গ্রেফতার করল দাসনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে দাসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তার কাছ থেকে প্রায় ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

{link}

যদু মাকালের বিরুদ্ধে এর আগেও হাওড়ার বিভিন্ন এলাকায় তোলাবাজি, খুন সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ এড়িয়ে ফেরার ছিলেন। বেশ কিছুদিন আগে পুলিশ গোপন সূত্রে খবর পায় তিনি দাসনগর এলাকায় ঢুকেছেন। এরপরেই পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে যদু মাকালকে হাতেনাতে ধরে ফেলে।

{link}

পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে তাকে হাওড়া আদালতে তোলা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি আইনের একাধিক ধারায় এবং মাদক আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।


 

সর্বশেষ আপডেট: