Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নিজের বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত ২ ব্যাক্তি, গুরুতর আহত ১

Loading... রাজ্য
নিজের বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত ২ ব্যাক্তি, গুরুতর আহত ১
#News #Death #Wall of the house collapsed #Amgachi village #Nagari panchayat #Birbhum #West Bengal #India #বীরভূম #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের আমগাছি গ্রামে। ঘটনাস্থলেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় রাম হাঁসদা (৩০) ও শিবশম্ভু মুর্মু (২৫) নামে দুই ব্যাক্তির। গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন ব্যক্তি।

{link}

স্থানীয় সূত্রের খবর, নিজেদের বাড়িতেই কাজ করার সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। শুক্রবার সকালে ওই তিন ব্যাক্তি যখন কাজ করছিলেন ঠিক তখনই নির্মায়মান বাড়ির একটি দেওয়াল হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপর তারা তিনজনই দেওয়ালটির নীচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই তৎক্ষনাত মৃত্যু হয় দুজন ব্যাক্তির এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

{link}

শুক্রবার দিন ওই দুই ব্যাক্তির মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সাতসকালে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

 
 

সর্বশেষ আপডেট: