Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

Loading... রাজ্য
ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের
#News #Politics #MP Sougata Roy #TMC #Dum Dum #North 24 Pargana #West Bengal #India #সৌগত রায় #উত্তর ২৪ পরগনা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: এর আগেও বারবার তাঁকে দলের হয়ে সরব হতে দেখা গেছে। রবিবার আরও একবার তার প্রমাণ মিলল। খড়দহের একটি সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। যে মন্তব্যটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

{link}

রবিবার, রহড়া বাজার এলাকায় খড়দহ বিবেক মঞ্চের উদ্যোগে চাকুরী, লোন ও প্রশিক্ষণের শংসাপত্র প্রদানের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়। মঞ্চে তাঁর একটি বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমরা সবসময় মানুষের হয়ে প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের নামে অনেকে কুৎসা করছে। আমি তাদের আগেই বলেছি যে, আপনারা কুৎসা বন্ধ করুন। যে দোষ করেছে, পাপ করেছে তার শাস্তি হবে, তার বিরুদ্ধে আমরা পার্টি থেকেও ব্যবস্থা নেব। কিন্তু কেউ যদি এই সাহস করে তৃণমূলের সবাইকে চোর বলার, তাহলে তাঁর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেব। তাঁকে উপযুক্ত শিক্ষাও দেবো।“

{link}

তিনি আরও বলেন, “আমরা চোর না হয়ে চোর বদনাম শুনতে পারবো না। আর আমরা মমতা ব্যানার্জির নামে কোন কুৎসা বা অপপ্রচার সহ্য করব না। নইলে গণতান্ত্রিক অধিকার সকলের আছে, যার যা বলার আছে বলবে, দুর্নীতি যদি কোথাও থাকে বলবে, কিছু ব্যবস্থা নেওয়ার হলে নেবে। কিন্তু এই যে আবহাওয়াটা একটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি করেছে যে সবাই বোধহয় চুরি করছে, সেই বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।“

 
 

সর্বশেষ আপডেট: